ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় অস্ত্রসহ যুবক আটক

প্রকাশিত: ০২:৪৪ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী শিকারপুর বাজার থেকে অস্ত্রসহ রাসেল (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক রাসেল শিকারপুর গ্রামের সোহারব হোসেনের ছেলে। মঙ্গলবার তাকে আটক করা হয়।

শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রহমান জানান, তাদের কাছে গোপন খবর আসে এক যুবক সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে তার লোকজন নিয়ে শিকারপুর বাজারে অবস্থান করছে। এসময় পুলিশ অভিযান চালিয়ে রাসেলকে আটক করে।

তিনি আরো বলেন, রাসেলকে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে কোমর থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

মো. জামাল হোসেন/এআরএস/আরআইপি