ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মী আটক

প্রকাশিত: ১০:২৭ এএম, ০৬ জানুয়ারি ২০১৭

নাশকতার অভিযোগে যশোরের শার্শায় বিএনপি ও জামায়াতের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলো, শার্শার পান্তাপাড়া গ্রামের কমল সরদারের ছেলে বিএনপি নেতা আক্কেল আলী (৪৭), হানিফ সরদারের ছেলে জামায়াত নেতা আব্দুস ছালাম মাস্টার (৪৫), দক্ষিণ বুরুজবাগান গ্রামের শাহাজান আলীর ছেলে জামায়াত কর্মী নূর হোসেন (৪৫) ও ডিহি গ্রামের তৈমুর আলীর ছেলে জামায়াত কর্মী টিপু সুলতান (৫৮)।

পরিবারের দাবি আটকদের নামে কোনো মামলা নেই। এছাড়া তারা কোনো নাশকতা কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিল না।

শুক্রবার বিকেলে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নাশকতার জন্য তারা একটি বাড়িতে বসে মিটিং করছিল। পুলিশ খবর পেয়ে তাদের আটক করে। নাশকতা মামলায় আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে।

জামাল হোসেন/এআরএ/পিআর