গাইবান্ধায় ৪ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
প্রতীকী ছবি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক মজিদুল ইসলামকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে পলাশবাড়ী উপজেলার হরিনাথাপুর ইউনিয়নের হরিনাবাড়ী গ্রাম থেকে রোববার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। মজিদুল ইসলাম ওই গ্রামের মৃত কাদেম আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অফিসার মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সন্ধ্যায় মজিদুল ইসলাম ওই মেয়ে শিশুকে বাড়ির পাশের একটি জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মজিদুলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মজিদুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা করেছেন। মজিদুলকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জিল্লুর রহমান পলাশ/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা