ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিশ্ব ইজতেমায় ফ্রি চিকিৎসা

প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৩ জানুয়ারি ২০১৭

টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। টঙ্গী হাসপাতাল ও সিভিল সার্জনের তত্ত্বাবধানে পরিচালিত মেডিকেল ক্যাম্পে শুক্রবার বেলা ২টা পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত ৫০০ শতাধিক মুসল্লি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে শ্বাসকষ্ট, হৃদরোগ ও ডায়রিয়াজনিত কারণে ১০ জনকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে জানান হাসপাতালের চিকিৎসক মোবারক হোসেন মৃধা। এছাড়া ইজতেমাস্থলের আশপাশে প্রায় অর্ধশত ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার মুসল্লি চিকিৎসা নিয়েছেন।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর