ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইজতেমা ময়দানের আশাপাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭

বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দানের আশপাশে বিভিন্ন খাবার দোকান, রেস্তোরাঁসহ বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম জানান, টঙ্গীর ইজতেমাস্থল ও আশপাশের এলাকায় ইজতেমা চলাকালে প্রতিদিন দুই শিফটে পাঁচজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন দোকানে খাবারের মান ও মেয়াদ যাচাইয়ে আরও ১০টি ভ্রাম্যমাণ আদালত কাজ করে যাচ্ছে।

শুক্রবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার ভোক্তা অধিকার আইনে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর