কাঁঠালবাড়িতে রোববার স্থানান্তরিত হবে কাওড়াকান্দি ঘাট
আগামীকাল রোববার কাওড়াকান্দি ঘাট কাঁঠালবাড়ি স্থানান্তরিত হবে। এতে নৌ-পথের দূরত্ব ৫ কিলোমিটার কমবে এবং যাত্রীরা সহজেই ঢাকা পৌঁছাতে পারবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
শনিবার দুপুরে মাদারীপুরের কালকিনির ভূরঘাটায় জঙ্গিবাদবিরোধী পথসভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, পাকিস্তান রফতানি করে জঙ্গি। আর আমরা রফতানি করি পোশাক, জাহাজসহ বিভিন্ন জিনিস। সেই অখণ্ড পাকিস্তানে যারা বিশ্বাস করে আমরা কি সেই পাকিস্তানে ফিরে যেতে পারি।
পথসভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক, জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খায়রুল আলম নিটুল খন্দকার প্রমুখ।
এ কে এম নাসিরুল হক/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আমরা ট্যালেন্ট চাই কিন্তু কোনো ইভিল ট্যালেন্ট চাই না: জামায়াত আমীর
- ২ সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৩ পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, ৪০ শতাংশ হোটেল-রিসোর্ট বুকিং সম্পন্ন
- ৪ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
- ৫ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি