বেনাপোলে চোরাই মোবাইলসহ গ্রেফতার ৩
প্রতীকী
যশোরের বেনাপোলের বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও চোরাই ৭টি মোবাইল ফোনসহ ৬৯ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
শনিবার সকালে বড়আঁচড়া গেটপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের সালামের স্ত্রী ফিরোজা বেগম (৪০), ছেলে মেহেদী হোসেন (২২) ও একই এলাকার খোকনের ছেলে সাগর (২০)।
স্থানীয়রা জানায়, বেশ কয়েক দিন ধরে এলাকায় চুরি বেড়ে যায়। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা পুলিশে অভিযোগ করে। পরে পুলিশ গোপনে অভিযান শুরু করে। একপর্যায়ে সালাম নামে এক চোরাকারবারির বাড়ি থেকে হেরোইন, চুরি হওয়া বিভিন্ন ধরনের পণ্য ও নগদ টাকা জব্দ করে। এরা এলাকায় চুরি কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাও করে আসছিল বলে জানায় পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে চুরি ও মাদকের মামলা হয়েছে। তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
মো. জামাল হোসেন/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝিনাইদহে জনতার মুখোমুখি প্রার্থীরা
- ২ চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির
- ৩ সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের অভিযোগ ঘিরে উদ্বেগে প্রার্থীরা
- ৪ নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
- ৫ সুন্দরবন উপকূলে ৬৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নজরদারিতে কোস্টগার্ড