ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোল সীমান্তে নারীসহ আটক ৯

প্রকাশিত: ১০:৪৬ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৯ বাংলাদেশি নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪৯) সদস্যরা।

আটকরা হলেন, জেরিনা খাতুন (৩০), ইজাজুল রহমান (১৯), সুমন মিয়া (২৬), সেলিনা খাতুন (২৬), কোহিনুর বেগম (২৫), সোহেল হোসেন (২৮), কাজল খাতুন (২০), আব্দুর রব (৪০) ও কোহিনুর বেগম (৬০)।

মঙ্গলবার দুপুরের দিকে রঘুনাথপুর গ্রামের রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি নড়াইল, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

যশোর-৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মতিন বলেন, বাংলাদেশি ৯ নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মো. জামাল হোসেন/এএম/জেআইএম