ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে হুন্ডির ৩ লাখ ৯০ হাজার টাকা জব্দ

প্রকাশিত: ১২:০০ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ভারত থেকে পাচার হয়ে আসা হুন্ডির তিন লাখ ৯০ হাজার টাকা জব্দ করেছে বিজিবি সদস্যরা। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পুটখালির রকি পোস্ট এলাকা থেকে টাকা গুলি জব্দ করা হয়।

২১ বিজিবি পুটখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শ্রী কৃষ্ণ জানান, পুটখালি সীমান্তের রকি পোস্টের ঘোনার মাঠ এলাকায় টহলকালে ভারত থেকে হুন্ডির টাকা নিয়ে আসার সময় এক ব্যক্তিকে দাঁড়াতে বললে সে টাকার ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি ক্যাম্পে এনে গণনা করে তার মধ্যে তিন লাখ ৯০ হাজার টাকা পাওয়া যায়। জব্দকৃত টাকা বেনাপোল কাস্টমস হাউজে জমা করা হবে বলে জানান তিনি।

জামাল হোসেন/আরএআর/আরআইপি