অষ্টমী স্নানে লাশ হলো ৮ম শ্রেণীর ছাত্র
সনাতন ধর্মাম্বলীদের অষ্টমী স্নান করতে গিয়ে লাশ হয়ে ফিরলো ৮ম শ্রেণীর স্কুল ছাত্র অন্তর চন্দ্র দাস(১৪)। শুক্রবার সকালে ময়মনসিংহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া পুরাতন ব্রহ্মপুত্র নদে এই দুর্ঘটনা ঘটে।
সকালে অন্তর তার পরিবারের সঙ্গে অষ্টমীর স্নান করতে গিয়ে নদীর পানিতে ডুব দেয়ার পর আর ভেসে উঠেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়া যাওয়ায় দমকল বাহিনীকে খবর দেয়া হয়। দমকল বাহিনীর কর্মীরা পরে তার জুবলিঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
অন্তর শহরের নওমহল এলাকার বাসিন্দা রঞ্জন চন্দ্র দাস ও রেখা রানী দাসের পুত্র। সে মুকুল নিকেতন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। সে খুবই মেধাবী ছাত্র ছিল।
এমজেড/এআরএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু