ব্যাংকের চেক জালিয়াতির অভিযোগে ঠিকাদার আটক
আত্রাইয়ে ব্যাংকের চেক জালিয়াতির অভিযোগে ঠিকাদার আফিল উদ্দিনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। মঙ্গলবার উপজেলার জনতা ব্যাংক আত্রাই শাখা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ত্রাণ শাখার একটি টেন্ডারে অংশ গ্রহণের জন্য মেসার্স দোলা এন্টার প্রাইজ গত ২৭ নভেম্বর জনতা ব্যাংক আত্রাই শাখা ৫৯ হাজার ২৫০ টাকার একটি এসডিআর (বিডি) ইস্যু করে। যার নং- SDR/AA- 2301478।
এদিকে জালিয়াতির আশ্রয় নিয়ে ওই বিডি কপি স্ক্যানিং করে গত ২৯ নভেম্বর একই কার্যালয়ে দরপত্র দাখিল করেন আত্রাই নতুন বাজার এলাকার ঠিকাদার আফিল উদ্দিন।
দরপত্রের লটারি অনুষ্ঠানের পর স্ব স্ব বিডি ফেরৎ দেয়া হলে মঙ্গলবার আফিল উদ্দিন ওই জাল বিডি ক্যাশ করতে যান জনতা ব্যাংকে। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ বিডি জাল করার অভিযোগে থানা পুলিশকে অবগত করা হয়।
জনতা ব্যাংক লি. আত্রাই শাখার ব্যবস্থাপক হুমায়ন কবির বলেন, আফিল উদ্দিন বিডিটি ক্যাশ করার জন্য জমা দিলে আমাদের ক্যাশ অফিসার বুঝতে পারেন এটি জাল বিডি। পরে পরীক্ষা নিরিক্ষা করে জাল প্রমাণিত হয়।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, সংবাদ পেয়ে আফিল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আব্বাস আলী/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দশ দিন বন্ধ থাকার পর সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে স্পিডবোট চলাচল শুরু
- ২ পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই
- ৩ কুড়িগ্রামের আকাশে রহস্যময় সাদা-লাল রেখা, ‘মিসাইল’ আতঙ্কে স্থানীয়রা
- ৪ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা: ময়মনসিংহের যুবকের মৃত্যু
- ৫ মন্দা দামের মাঝে বৃষ্টি আঘাত, দিশাহারা আলুচাষিরা