মহেশখালী সংযোগ সড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
চকরিয়া-মহেশখালী আভ্যন্তরিন সংযোগ সড়কের সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা নামক এলাকায় শনিবার বেলা ১টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ বাইসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় টমটম বাইক আরোহীর আরো ৩ জন যাত্রী আহত হন।
চেয়ার কোচটি বেপরোয়া গতিতে ২ সাইকেল আরোহীকে পিষ্ট করলে তারা ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীসূত্রে জানা গেছে, চট্রগ্রাম থেকে মহেশখালী অভিমুখী শাহ-আমিন চেয়ারকোচ নং- (চট্রমেট্রো-জ ১১-৩৯৫১) গাড়িটি মহেশখালী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাহারবিল মাইজঘোনা এলাকার মৃত মোহাম্মদ কালুর পুত্র মনছুর আলম (১৮), একই এলাকার দলিলুর রহমানের পুত্র ওবাইদুল ইসলাম ছোটন (১৫)। আহতরা হলেন, নুরুল কবির, অহিদুর রহমান ও হামিদ নূর (৪২)।
আহতদেরকে চকরিয়া সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে চকরিয়া জমজম হাসপাতাল ও চমেক হাসপাতালে প্রেরণ করেন।
ঘাতক বাসটিকে স্থানীয় জনগণ আটক করে রেখেছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। চকরিয়া সরকারি হাসপাতালে লাশের সুরতহাল সরেজমিনে প্রত্যক্ষ করেন চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল হাসান ও এসআই শাহাদত। নিহতদের লাশ হাসপাতালেই রাখা হয়েছে।
এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ২ জয়পুরহাটে মোবাইল অ্যাপের মাধ্যমে মিলবে জ্বালানি তেল
- ৩ ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
- ৪ প্রশাসনের জব্দ করা বালু লুট, নিলাম কার্যক্রম স্থগিত
- ৫ লাইসেন্স ছাড়াই ৮ বছর ধরে চলছে প্রাইভেট হাসপাতাল, অবশেষে সিলগালা