সাংবাদিক শিমুলের চোখে গুলি ঢুকেছিল : ময়নাতদন্তকারী
সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মীরুর ব্যক্তিগত শটগানের গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের চোখ দিয়ে গুলি ঢুকেছিল বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকদের তিন সদস্যের একটি টিম ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে এ তথ্য জানান।
শুক্রবার দুপুরে আওয়ামী লীগ নেতার গুলিতে আহত আব্দুল হাকিম শিমুলকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে যমুনা সেতুর আগে তার মৃত্যু হয়। তিনি দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি ছিলেন।
এ ঘটনার প্রতিবাদে শনিবার অর্ধদিবস হরতাল ডেকেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
এদিকে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আত্মগোপনে চলে যান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরু।
মেয়র আত্মগোপনে চলে যাওয়ার পর থেকেই মেয়রের অধিকাংশ সমর্থক ও আত্মীয়-স্বজনেরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। পৌর এলাকার কোথাও তাদের দেখা যাচ্ছে না। মেয়রের মোবাইল ফোনটিও বন্ধ। আত্মগোপনে চলে যাওয়ায় মেয়রের বাড়িতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এআরএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা