মেয়র মীরুর পাসপোর্ট ও আগ্নেয়াস্ত্র জব্দ
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুর বাড়িতে তল্লাশি চালিয়ে তার আগ্নেয়াস্ত্র ও পাসপোর্ট জব্দ করেছে পুলিশ।
রোববার বিকেল ৪টার দিকে পৌর এলাকার মনিরামপুর গ্রামে মেয়র মীরুর বাড়িতে তল্লাশি চালিয়ে ভোটার আইডি কার্ড, দুটি পাসপোর্ট ও তিনটি চেকবই জব্দ করা হয়।
শাহজাদপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনির হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তল্লাশির সময় বাড়িতে উপস্থিত ছিলেন মীরুর স্ত্রী জেবুন্নেসা বেগম পিয়ারী।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, মেয়র মীরুর একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। এছাড়া মীরু যেন অন্য দেশে পালিয়ে যেতে না পারে এজন্য ইতোমধ্যেই দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে বার্তা পাঠানো হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা