দুপুরে আদালতে তোলা হবে মেয়র মীরুকে
সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুকে আজ দুপুর ২টায় সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে হাজির করা হবে।
সোমবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ একথা জানান।
এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে মীরুকে ঢাকার শ্যামলী থেকে পুলিশ সদর দফতরের গোয়েন্দা শাখার সহায়তায় সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা টিমের সদস্যরা গ্রেফতার করে।
মেয়র মীরুর কাছ থেকে জব্দকৃত আগ্নেয়াস্ত্রের ব্যালাস্টিক পরীক্ষা ও প্রয়োজনীয় মতামতের জন্য ঢাকার সিআইডিতে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে মীরু সবকিছু এড়িয়ে যাচ্ছেন বলেও জানান পুলিশ সুপার।
ইউসুফ দেওযান রাজু/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা