মীরুর গাড়িচালক গ্রেফতার
ফাইল ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার অন্যতম আসামি পৌর মেয়র হালিমুল হক মীরুর গাড়িচালক শাহীন আলমকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে বেলকুচি উপজেলার বেলকুচির স্টারলিট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শাহীন আলম বেলকুচি উপজেলার নলুয়া দক্ষিণপাড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত এ তথ্য নিশ্চিত করে জানান, সাংবাদিক শিমুল হত্যা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ মামলায় মোট ৮ জনকে গ্রেফতার করা হলো।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা