ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ

প্রকাশিত: ০৭:৫১ এএম, ০১ এপ্রিল ২০১৫

কুমিল্লার বড়জালা সীমান্ত এলাকা থেকে ২ লক্ষ ৪৮ হাজার পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাত ১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা। তিনি জানান, জব্দকৃত এসব ওষুধের বাজারমূল্য প্রায় এক কোটি ২৪ লক্ষ ৮০ হাজার টাকা।

এগুলোর মধ্যে রয়েছে প্রাক্টিন ১ লক্ষ পিস, ডেক্সিন ১ লক্ষ পিস এবং সেনেগ্রা ৪৮ হাজার পিস।

জেইউ/বিএ/আরআইপি