নোয়াখালীতে কালবৈশাখী ঝড়ে ১০ ঘর বিধ্বস্ত, আহত ৮
নোয়াখালীর সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে একটি মাদ্রাসাসহ ৯টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় শিশু ও নারীসহ ৮ জন আহত হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলা আণ্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা হলো মাইজচরা গ্রামের আবদুল মালেক, সাত্তার মিয়া, সফিকউল্লা, আবদুল আলী সহ ৯ জন এবং বারিক মিয়ার মাদ্রাসা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল থেকেই উপজেলার সর্বত্র মেঘলা আবহাওয়া বিরাজ করছে। দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাস শুরু হয়। বিকেল ৩টার দিকে উপজেলার আণ্ডারচর ইউনিয়নের মাইজচরা গ্রামের উপর দিয়ে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে যায়।
এতে মাইজচরা গ্রামের বারিক মিয়ার মাদরাসার টিনের ছাদ উড়ে যায় এবং ৯ জনের বসতঘর বিধ্বস্ত হয়। এসময় ঘরের মধ্যে থাকা শিশু ও নারী সহ ৮ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।
আণ্ডারচর ইউনিয়নের মাইজচরা গ্রামের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা করে সহযোগিতার জন্য প্রশাসনের কাছে পাঠানো হবে।
এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন ডিসির
- ২ চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১
- ৩ তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স, দেখাতে হবে বৈধ কাগজপত্র
- ৪ বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত
- ৫ পাবনায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পোস্টারিংয়ে তোলপাড়, জনমনে আতঙ্ক