স্কুল ফাঁকি দিয়ে প্রেম, ২৮ প্রেমিক যুগল আটক
স্কুল-কলেজ ফাঁকি দিয়ে কুমিল্লা মহানগরীর সিটি পার্ক, চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনে প্রেমের অভিসারে মিলিত হতে এসে জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে আটক হয়েছে ২৮ প্রেমিক যুগল।
রোববার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ডিবির ওসি একেএম মঞ্জুর আলমের নেতৃত্বে ডিবির ছয়টি টিম এ অভিযান চালায়। 
অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের এসআই শাহ কামাল আকন্দ জানান, আটকরা নগরীর স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কারো শরীরে প্রতিষ্ঠানের ড্রেসও ছিল। পরে বিকেল ৪টা পর্যন্ত তাদের অভিভাবকদের ডিবি অফিসে ডেকে এনে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এদিকে ছেলে-মেয়েদের লেখাপড়ার স্বার্থে ডিবির এ অভিযানকে সচেতন মহল থেকে ধন্যবাদ জানানো হলেও আটকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, বেরসিক পুলিশের বাড়াবাড়ি একটু বেশিই হয়ে গেছে।
মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা