মেয়র মান্নানের জামিন বহাল
দুদকের দায়ের করা দুর্নীতি মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের (সাময়িক বরখাস্ত) মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের জামিন বহাল রেখেছেন গাজীপুরের আদালত।
রোববার সকালে আদালত পরিবর্তনের কারণে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজের ১নং আদালতে হাজির হয়ে তিনি পুনরায় জামিন গ্রহণ করেন। এসময় গাজীপুরের জাতীয়তাবাদী আইনজীবী নেতৃবৃন্দ ও বিএনপির স্থানীয় নেতকর্মীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
মান্নানের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, এই মামলায় অধ্যাপক এমএ মান্নানের উচ্চ আদালতের জামিনের মেয়াদ থাকার পরও রোববার আদালত বদলী মূলে অতিরিক্ত জেলা ও দায়রা জজের ১নং আদালতে হাজির হয়ে তিনি পুনরায় জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন মঞ্জুর করেন।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, এমএ মান্নান দুদকের করা একটি মামলা আদালত পরিবর্তনের কারণে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে হাজির হয়ে জামিন গ্রহণ করেন। পরে শ্রীপুর থানায় নাশকতার একটি মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজিরা দেন।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলে এক কোটি তিন লাখ আট হাজার ১৩২ টাকা আয় হয়। এর মধ্যে ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ হজার টাকা ব্যয় করা হয়। ব্যাংক হিসাবের মাধ্যমে যথাযথভাবে এই ব্যয় করা হয়নি- এমন অভিযোগে গত বছরের ১৩ জুন দুদকের উপ-পরিচালক সামছুল আলম জয়দেবপুর থানায় এ মামলা করেন।
কারাগারে থাকা অবস্থায় ওই মামলায় ২০১৬ সালের ১৯ জুন মেয়র মান্নানকে গ্রেফতার দেখানো হয়। পরে নাশকতা ও দুনীতির ২৮টি মামলা উচ্চ আদালত থেকে জামিন পেয়ে গত ৬ জানুয়ারি তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।
আমিনুল ইসলাম/এআরএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত