গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে অাগুন
গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকার একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও টঙ্গী স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, এসটুএল ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার গোডাউনে এ আগুন লেগেছে। খবর পেয়ে জয়দেবপুর স্টেশন থেকে দুইটি এবং টঙ্গী স্টেশন থেকে আরও দুইটি মোট চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
মো. আমিনুল ইসলাম/আরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত