ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত: ০৩:৪৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে সোমবার ভোরে হাইওয়ে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের বয়স আনুমানিক ২২ বছর। তার পরণে জিন্স প্যান্ট, সবুজ রঙের হাফ গেঞ্জি ও কালো জ্যাকেট রয়েছে।

কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার জানান, ভোর সাড়ে ৪টার দিকে চন্দ্রা এলাকার মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি চাপায় ওই  যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা ওই কর্মকর্তার।

আমিনুল ইসলাম/এফএ/এমএস