নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার
গাজীপুরে নিখোঁজের তিনদিন পর সিটি কর্পোরেশনের মাঝুখান এলাকার পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তৌফিকুল ইসলাম তানভির (২৩) টঙ্গীর গোপালপুর এলাকার মো. তাজুল ইসলামের ছেলে।
নিহতের বাবা মো. তাজুল ইজলাম জানান, গত সোমবার রিয়াদ নামের এক যুবকের ফোন পেয়ে টঙ্গীর গোপালপুরের বাসা থেকে মাঝুখানের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন তানভির। পরে তিনি ও তানভিরের স্ত্রী যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোনটি বন্ধ পায়। স্বজনদের বাসায় খোঁজ করেও তানভিরের সন্ধান মেলেনি।
বুধবার সন্ধ্যায় স্থানীয় এক নারীর বরাত দিয়ে তার ভাগিনা মোবাইল ফোনে তাকে জানায়, এক যুবককে মাঝুখান এলাকার ওই পুকুরে ডুবে থাকতে দেখেছে। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকালে পুলিশের সহায়তায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে ওই পুকুরে তল্লাশি চালিয়ে সকাল ৯টার দিকে সেখান থেকে তানভিরের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বাবা তাজুল ইসলামের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার ছেলেকে হত্যার পর ওই পুকুরে ফেলে দিয়েছে। ইতোপূর্বেও তার ছেলেকে একাধিকবার হত্যার হুমকি দেয়া হয়। পরে তাকে টঙ্গীর সাতরং মিল গেইট এলাকার বাড়ি থেকে নিয়ে গোপালপুর এলাকার একটি বাসা ভাড়া করে দেয়া হয়। সেখানে তানভির তার দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বসবাস করতো।
জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম জানান, টঙ্গীতে নিহতের পরিবারের লোকজনের সঙ্গে তার স্বজনদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জেরেই ওই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত