কালীগঞ্জে চার সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরের কালীগঞ্জে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া, আড়িখোলা ও দুর্বাটি গ্রামে অভিযান পরিচালিত হয়।
এতে ওই তিন গ্রামের প্রায় চার সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্রাহকদের ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানের খবর পেয়ে উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধ গ্রাহকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এ কারণে কেউ কেউ স্বেচ্ছায় সংযোগ বিচ্ছিন্ন করতে থাকেন।
জানা গেছে, তিতাস গ্যাস চায় না স্থানীয় নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা বা জরিমানা হোক। এ কারণে তিতাস গ্যাস কর্তৃপক্ষের নির্দেশে জেলার টঙ্গী ও কালীগঞ্জের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে।
যারা অবৈধ গ্যাস সংযোগ স্বেচ্ছায় বিচ্ছিন্ন করেছে তারা পার পেলেও যারা স্বেচ্ছায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে নাই তাদের বিরুদ্ধে জেল জরিমানা হবে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া, আড়িখোলা ও দুর্বাটি গ্রামে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে ওই তিন গ্রামের ১০ কিলোমিটার এলাকার প্রায় চার সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় প্রায় সাড়ে ৪ হাজার রাইজার জব্দসহ লক্ষাধিক ফুট পাইপ বিনষ্ট করা হয়।
এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্রাহকদের ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেবের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, টঙ্গী জোনের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রফিকুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মেজবাউর রহমান, সহকারী প্রকৌশলী রেদোয়ানুজ্জামান, শাহ মো. এমদাদ ও মো. নুজরুল ইসলাম প্রমুখ।
ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের এটি একটি চলমান প্রক্রিয়া। অবৈধ গ্যাস সংযোগ থাকা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
আব্দুর রহমান আরমান/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত