পরীক্ষা দেরিতে শুরু করায় কেন্দ্র সচিবকে অব্যাহতি
গাজীপুরে এসএসসি পরীক্ষা দেরিতে শুরু করায় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার শ্রীপুরের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অব্যহতি পাওয়া ওই কেন্দ্র সচিব হলেন, আমজাদ হোসেন নাহিন। তিনি শ্রীপুরের আলহাজ্ব ধনাই বেপারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইফতেখার আহমেদ চৌধুরী জানান, ওই কেন্দ্র সচিব থানা থেকে ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের (নৈর্ব্যত্তিক) পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ না করে কেবল সৃজনশীল প্রশ্ন নিয়ে কেন্দ্রে চলে যান। ফলে পরীক্ষা শুরু সময় বিষয়টি গোচরে আসলে ওই কেন্দ্র সচিব দ্রুত থানায় গিয়ে পুনরায় কেন্দ্রে প্রশ্ন নিয়ে এসে পরীক্ষা শুরু করেন। এতে পরীক্ষা শুরু হতে ১৫ মিনিটের মতো বিলম্ব হয়। পরীক্ষার্থীদের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় এজন্য তাদের ওই ১৫ মিনিট সময় দেয়া হয়েছে।
এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিবকে অব্যহতি দেয়া হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট দফতরে চিঠিও দেয়া হবে।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত