ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইয়াবাসহ আ.লীগ নেতা আটক

প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত চৌধূরী টুটুলকে (৫০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক টুটুল উপজেলার বালীগাঁও (চৌধুরী বাড়ী) গ্রামের বাক্কি চৌধূরীর ছেলে। তিনি কালীগঞ্জ শ্রমিক কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলাল উদ্দিন বলেন, ওই আওয়ামী লীগ নেতার কাছে ইয়াবা আছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান তাকে আটকে অভিযান চালানো হয়। অভিযানকালে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ।

আব্দুর রহমান আরমান/এআরএ/জেআইএম