গোপালগঞ্জে মাঠ দিবস ও কৃষি সমাবেশ অনুষ্ঠিত
গোপালগঞ্জের কাশিয়ানীতে `বারি (খেসারি) ২ আধুনিক প্রযুক্তি` শীর্ষক মাঠ দিবস ও কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার ফুকরা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) মো. নজমুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম মাহাবুবুর রহমান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের মহাপরিচালক আবুল কালাম আজাদ। মাঠ দিবসে প্রায় দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
হুমায়ন কবীর/এআরএ/এমএস