নারায়ণগঞ্জে ৩৫ মণ জাটকা জব্দ
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালিয়ে ১৪শ কেজি (৩৫মন) জাটকা উদ্ধার করেছে পাগলা কোস্টগার্ড স্টেশনের একটি টিম । শনিবার সকালে এসব জাটকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।
পাগলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট মোহাম্মদ হারুন জানান, সকাল ৭টায় কোস্টগার্ডের একটি নিয়মিত টহলদল বুড়িগঙ্গা নদীতে ‘এম ভি সৈকত-১৪’ নামের যাত্রীবাহী লঞ্চে অভিযান চালায়। এসময় আনুমানিক ১৪শ কেজি জাটকা আটক করে। যার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। পরে এগুলো নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। আটককৃত জাটকাগুলো নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করেন।
এসএইচএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ার ইউটিউব ভিলেজ থেকে বিপন্ন ঘড়িয়াল-কাছিম উদ্ধার
- ২ অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ
- ৩ নাফ নদী থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
- ৪ কর্মচারীকে জিম্মি করে জামায়াত নেতার খামার থেকে ছাগল লুটের অভিযোগ
- ৫ ভারতের কারাগারে মা-বাবা, শেল্টার হোম থেকে দেশে ফিরলো ২৮ বাংলাদেশি শিশু