টঙ্গীতে হঠাৎ বাসে আগুন
গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে গেলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
টঙ্গী ফায়ার স্টেশনের ওয়ার হাউস পরিদর্শক মো. মোরশেদুল ইসলাম জানান, ঢাকা থেকে গাজীপুরগামী ভিআইপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস টঙ্গী কলেজ গেইট এলাকায় পৌঁছালে বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ আগুন ধরে যায়।
ধোঁয়া দেখে চালক বাসটি থামিয়ে দেয়। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০জন যাত্রী আহত হয়েছেন। পরে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওয়্যারিং ত্রুটি থেকে ওই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে ধারণা তার। আগুনে বাসের অধিকাংশই পুড়ে গেছে।
আমিনুল ইসলাম/এআরএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত