গাজীপুরে জাল স্ট্যাম্পসহ গ্রেফতার ২
গাজীপুরে বিপুল পরিমাণ জাল রাজস্ব স্ট্যাম্প ও জাল কোর্ট ফি স্ট্যাম্পসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা।
শনিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মিম সোয়েটার রোডের মোগড়খাল এলাকার গিয়াস উদ্দিনের বাড়ি থেকে এগুলো উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার লালকুড়া গ্রামের আ. মান্নানের ছেলে মো. গিয়াস উদ্দিন ও গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার আগলারচর গ্রামের আ. আউয়ালের ছেলে মো. আইয়ুব আলীকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে, ওই এলাকায় গিয়াস উদ্দিনের বাড়িতে বসতঘরে জাল স্ট্যাম্প ও জাল কোট ফি বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছে।
এ সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে দুইজনকে অবৈধ স্ট্যাম্প ও কোট ফি ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারদের বসতঘর তল্লাশি করে ১ লাখ ৪৮ হাজার টাকার জাল রাজস্ব স্ট্যাম্প যা ১০ টাকা মূল্যমানের ও ১ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার জাল কোর্ট ফি স্ট্যাম্প যা ৫, ১০ ও ২০ টাকা মূল্যমানে মোট ৩ লাখ ১ হাজার ৮০০ টাকার জাল রাজস্ব স্ট্যাম্প ও জাল কোর্ট ফি স্ট্যাম্প উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় জাল রাজস্ব স্ট্যাম্প ও জাল কোর্ট ফি স্ট্যাম্প মজুদ এবং বিক্রি করে আসছিল।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত