তারেক-মিশুকের দুর্ঘটনার রায় ২২ ফেব্রুয়ারি
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী ২২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
রোববার দুপুরে দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবীর এ দিন ধার্য করেন।
এসময় মামলার একমাত্র আসামি বাসচালক জামির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তবে তার জামিন আদেশ বহাল রেখেছেন আদালত।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দুই পক্ষের যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ থাকলেও রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করে। মামলায় রাষ্ট্রপক্ষের মোট ২৪ জন এবং আসামি পক্ষের দুজনের সাফাই সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় ঘাতক বাস চুয়াডাঙ্গা ডিলাক্সের চালক জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
বিএম খোরশেদ/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা