এমপি লিটন হত্যায় ৩ যুবকের স্বীকারোক্তি
ফাইল ছবি
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন তিন যুবক।
তারা হলেন- গাইবান্ধা-১ আসনে সাবেক এমপি ও জাতীয় পার্টির (জাপা-এরশাদ) সাবেক ভাইস চেয়ারম্যান কর্নেল (অব.) ডা. মো. আবদুল কাদের খানের ভাতিজা শাহীন মিয়া, গাড়িচালক আবদুল হান্নান ও ব্যক্তিগত সহকারী রাশেদুল ইসলাম মেহেদী। মঙ্গলবার ভোরে গাইবান্ধা শহরের ব্রিজ রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
পরে রাত ৮টার দিকে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এর আগে বিকেল ৫টার দিকে বগুড়া শহরের রহমাননগর জিলাদারপাড়ার বাসা থেকে সাবেক এমপি আবদুল কাদের খানকে গ্রেফতার করে গাইবান্ধার গোয়েন্দা পুলিশ। রাত ৯টা ৪৫ মিনিটে কড়া পুলিশি পাহারার মধ্য দিয়ে তাকে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে নেয়া হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে জাতীয় পার্টির সাবেক এমপি আবদুল কাদের খানের ভাতিজা শাহীন মিয়া, গাড়িচালক আবদুল হান্নান ও ব্যক্তিগত সহকারী রাশেদুল ইসলাম মেহেদীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হন।
এরপর সন্ধ্যায় তাদের আদালতে পাঠানো হয়। রাত ৮টার দিকে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফের কাছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি শেষে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা