ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০২:৪৪ এএম, ০৬ এপ্রিল ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার সানাউল্লাহ মিয়ার ছেলে। এ হামলায় ওই পরিবারের আরো চার জন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগড় এলাকার বাড়ির জমি নিয়ে সানাউল্লাহ মিয়ার সঙ্গে একই এলাকার শিরিন আক্তারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে রাতে সানাউল্লাহ পরিবারের সঙ্গে শিরিন আক্তারের পরিবারের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শিরিন আক্তারের পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সানাউল্লাহ পরিবারের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লোকজন সানাউল্লাহ, তার স্ত্রী মোসলিয়া আক্তার, মেয়ে আয়েশা আক্তার, ছেলে আল-আমিন ও রফিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রফিকুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও এসআই তছলিম উদ্দিন জানান, রফিকুলের পরিবারের পক্ষ হতে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

এসএইচএ/পিআর