৫ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গাজীপুরের কাপাসিয়ায় ৫টি মামলার সাজাপ্রাপ্তসহ ৭ মামলার পলাতক আসামি সারফুদ্দিন ভুইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়া থানার এসআই দুলাল মিয়া ও এসআই শাহজাহান মিয়ার নেতৃত্বে পুলিশের দুটি দল উপজেলার রাওনাট দরিমেরুন গ্রামের মেসার্স এসএমবি ব্রিক ফিল্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের মৃত হাজি মো. হাফিজ উদ্দিন ভুইয়ার ছেলে। বিকেলে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজে ডিসির সঙ্গে প্রতারণার চেষ্টা, গ্রেফতার ৩
- ২ প্রেস ক্লাবের সদস্য ছাড়া আর কেউ সাংবাদিক দাবি করতে পারে না
- ৩ হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা
- ৪ অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা-তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৫ বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা