ট্রাকচাপায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় ওষুধ কোম্পানির এক রিপ্রেজেন্টেটিভের (বিক্রয় প্রতিনিধি) মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার দুপুরে কালীগঞ্জ-টঙ্গী সড়কের শিমুলীয়া নামকস্থানে এ দুর্ঘটনায় ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান।
নিহতের নাম আনোয়ারুল ইসলাম (২৮)। তিনি নীলফামারী জেলার বাবরীঝাড় এলাকার আমিনুল ইসলামের ছেলে। জেবিএল নামের একটি ওষুধ কোম্পানিতে স্থানীয়ভাবে রিপ্রেজেন্টেটিভের কাজ করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল টঙ্গী থেকে তার নিজস্ব মোটরসাইকেলে কোম্পানির ওষুধ নিয়ে কালীগঞ্জের দিকে আসছিলেন। এসময় কালীগঞ্জ-টঙ্গী সড়কের শিমুলীয়া নামক স্থানে টঙ্গীমুখী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি কালীগঞ্জ থানায় নিয়ে আসে।
আব্দুর রহমান আরমান/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজে ডিসির সঙ্গে প্রতারণার চেষ্টা, গ্রেফতার ৩
- ২ প্রেস ক্লাবের সদস্য ছাড়া আর কেউ সাংবাদিক দাবি করতে পারে না
- ৩ হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা
- ৪ অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা-তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৫ বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা