গলাচিপা পৌরসভায় সোমবার সাধারণ ছুটি
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচন উপলক্ষে সোমবার (৬ মার্চ) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় এ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় যদি উক্ত তারিখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারী সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।
এমইউএইচ/আরএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা