কালীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত (৬৮) এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানাধীন উলুখোলা ফাঁড়ি পুলিশ।
উদ্ধার হওয়া বৃদ্ধের মরদেহ সোমবার সকালে ময়নাদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উলুখোলা ফাঁড়ির ইনচার্জ মো. গোলাম মাওলা স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার সন্ধ্যায় উপজেলার নাগরী ইউনিয়নের বাইমাকান্দা গ্রামের রাস্তা দিয়ে আসা-যাওয়ার পথে পাশের জঙ্গলে সাদা কিছু দেখতে পায় স্থানীয়রা। কয়েকজন একসঙ্গে কাছে গিয়ে দেখে একটি আম গাছে গলায় পাতলা কম্বল পেচানো অজ্ঞাত বৃদ্ধের মরদেহ ঝুলছে।
পরে স্থানীয়রা উলুখোলা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ওই বৃদ্ধের মাথায় টুপি, পরণে পাঞ্জাবি, কালো কোট ও লুঙ্গি ছিল। বৃদ্ধ আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা ওই এসআইয়ের।
আব্দুর রহমান আরমান/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজে ডিসির সঙ্গে প্রতারণার চেষ্টা, গ্রেফতার ৩
- ২ প্রেস ক্লাবের সদস্য ছাড়া আর কেউ সাংবাদিক দাবি করতে পারে না
- ৩ হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা
- ৪ অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা-তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৫ বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা