গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
প্রতীকী ছবি
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
তবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর।
জয়দেবপুর থানা পুলিশের কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. মোবারক হোসেন জানান, রোববার রাত ৯টার দিকে কোনাবাড়ি এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি ট্রান্সফরমারে বিকট শব্দে স্পার্ক করে তার ছিড়ে ওই নারীর ওপর পড়ে। এতে বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজে ডিসির সঙ্গে প্রতারণার চেষ্টা, গ্রেফতার ৩
- ২ প্রেস ক্লাবের সদস্য ছাড়া আর কেউ সাংবাদিক দাবি করতে পারে না
- ৩ হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা
- ৪ অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা-তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৫ বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা