স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের দণ্ড দেয়া হয়।
বুধবার বিকেলে গাজীপুুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম ময়মনসিংহের পাগলা থানার পাইথল এলাকার মৃত মেহের আলীর ছেলে।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, মামলা এজহারকারীর বড় মেয়ে মৃত জেসমিন এবং দণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম ঘটনার ৪/৫ মাসে পূর্বে পরিবারের অজান্তে বিবাহ করে। পরে জয়দেবপুর থানার পূবাইল এলাকার বসুগাঁ গ্রামের হাসান উদ্দিনের বাড়িতে ভাড়া উঠে। বিয়ের পর প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হলো।
২০১২ সালের ২৫ জুন রাতে কোনো এক সময়ে সাইফুল তার স্ত্রীকে গলাটিপে হত্যা করে। পরে তার শাশুড়ি আনোয়ারা বেগমকে মুঠোফোনে মেয়ের মৃত্যু কথা জানায়। তিনি তার মেয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আ. করিম তদন্ত শেষে সাইফুল ইসলামকে অভিযুক্ত করে গত একই সালের ২৬ নভেম্বর অভিযোগ দায়ের করেন। পরে আদালত আট সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই তাকে যাবজ্জীবন করাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষে গাজীপুরের পিপি শরীফ মোহাম্মদ ফজলে রাব্বী এবং আসামিপক্ষে আফছানা মিমি মামলা পরিচালনা করেন।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা
- ২ বেশি দামে ডিজেল বিক্রিতে জরিমানা, জব্দ তেল সরকারি মূল্যে পেলেন কৃষক
- ৩ সংকটের মধ্যে ‘বিশেষ ব্রিফিং’, মানবিকতার গল্প শোনালেন এসএমপি কমিশনার
- ৪ নারীর পেটে অস্ত্রোপচার করে পাওয়া গেলো ৮ কেজির টিউমার
- ৫ পিরোজপুরে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা