চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
নোয়াখালীর চাটখিলে মাহবুব উদ্দিন (২৫) নামে এক চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে তার মৃরদেহ উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোরিকশাচালক পরানপুর গ্রামের আমিনুল হকের ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন জাগো নিউজকে জানান, শনিবার রাতে সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজারের সিএনজিস্ট্যান্ড থেকে ভাড়া আছে বলে পাশ্ববর্তী মাহুতলা গ্রামে যান মাহবুব। কিন্তু সারা রাত তার আর কোনো হদিস পাওয়া যায়নি। সকালে তার মৃরদেহ উত্তর মোহাম্মদপুর গ্রামের ধানক্ষেতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে সন্ত্রাসীরা নতুন সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে গেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমজেড/একে/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে