গাজীপুরে ড্রেনে পড়ে কিশোরীর মৃত্যু
গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ড্রেনে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ১৬ বছর।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন জানান, ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ড্রেনে পড়ে যায় ওই কিশোরী। মুহূর্তের মধ্যে সে ড্রেনের গভীরে পানির স্রোতে ভেসে প্রায় ৮০ ফুট দূরে চলে যায়। এসময় প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরনে কালো রংয়ের বোরকা ছিল।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. প্রষয় ভূষণ দাস জানান, সকাল সাড়ে ১০ টার দিকে মৃত অবস্থায় ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা হয়।
আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেশি দামে ডিজেল বিক্রিতে জরিমানা, জব্দ তেল সরকারি মূল্যে পেলেন কৃষক
- ২ সংকটের মধ্যে ‘বিশেষ ব্রিফিং’, মানবিকতার গল্প শোনালেন এসএমপি কমিশনার
- ৩ নারীর পেটে অস্ত্রোপচার করে পাওয়া গেলো ৮ কেজির টিউমার
- ৪ পিরোজপুরে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা
- ৫ শিল্পের উৎপাদন জ্বালানির কারণে কমার সুযোগ নেই