লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক শিক্ষাসচিব আহত
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান ও তার স্ত্রী ফেরদৌস আরা খান আহত হয়েছেন। সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া কলেজ গেট এলাকায় এই ঘটনা ঘটে।
নজরুল ইসলাম খান রাজধানীর বঙ্গবন্ধু জাদুঘরের প্রধান তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন।
এলাকাবাসী জানায়, বার আউলিয়া কলেজ গেট এলাকায় নজরুল ইসলাম খানের ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক পাশে পড়ে যায়। এতে নজরুল ইসলাম খানসহ তার পরিবারের সদস্যরা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিজনূর রহমান বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ২ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
- ৪ গাইবান্ধা-৪ আসনে পাঁচ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জামায়াত নেতার
- ৫ নাটোরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ৬