লক্ষ্মীপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
লক্ষ্মীপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লক্ষ্মীপুরের দালাল বাজার ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেখান থেকে গাড়িতে বেলা ১টা ২০ মিনিটে লক্ষ্মীপুর সার্কিট হাউসে পৌঁছেছেন তিনি। সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় করে ২টা ৪০ মিনিটে জনসভাস্থলে যাবেন প্রধানমন্ত্রী।
সেখানে বিকেল পৌনে ৩টায় বিশেষ ব্যবস্থায় লক্ষ্মীপুরের ২৭টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে ৩টায় জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টা ৩৫ মিনিটে হেলিকপ্টারযোগে আবার উদ্দেশে রওনা হবে তিনি।
কাজল কায়েছ/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা