ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে প্রাণ ফ্রুটো-এর লালন স্মরণোৎসবের উদ্বোধন

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৪ মার্চ ২০১৭

প্রাণ ফ্রুটো-এর সৌজন্যে গাজীপুরে তিন দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তর লালন স্মরণোৎসব ও মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে লালন ভক্ত ও অনুসারীদের অংশগ্রহণে এ মেলার উদ্বোধন করা হয়।  

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাধুর বাজার লোহাগাছিয়ায় ফকির খালেক সাঁইজির আখড়াবাড়ি প্রাঙ্গণে এই লালন স্মরণোৎসব ও মেলার উদ্বোধন করা হয়।

Gazipur
এই উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম ও জাগো এফএম ৯৪.৪।

উৎসব উপলক্ষে লোহাগাছিয়ার সাধুর বাজার এলাকায় গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে শত শত লোক উপস্থিত হয়েছেন। তিন দিনব্যাপী অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারত থেকে খ্যাতনামা লালন শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাধুর বাজারের সভাপতি মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন গীতিকার ও সুরকার প্রাকৃতজ শামীম রুমি টিটন, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, জিএম তালেব, মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নূরুল হক আকন্দ, সিরাজুল ইসলাম ও মো. মতাজ উদ্দিন প্রমুখ।

Gazipur
মেলায় প্রাণের পক্ষ থেকে বেশ কিছু স্টল অংশ নিয়েছে। এছাড়া নাগরদোলা, মোটরসাইকেল খেলা, বিভিন্ন ধরনের খাবারের দোকান এবং নানা পসরা নিয়ে বিভিন্ন দোকানপাট বসেছে।

লালন স্মরণোৎসব উপলক্ষে আজ রাতে সংগীত পরিবেশন করবেন শকংর গোস্বামী (ভারত), টিনা গোস্বামী (ভারত), রিংকু, রাজীব শাহ, নিগার সুলতানা পপি, স্বর্ণা, দোয়েল রাজা, রাসেল, তাহিরুল নয়ন প্রমুখ।

মো. আমিনুল ইসলাম/এএম/পিআর