গাজীপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল নজরুল সম্পাদক
গাজীপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক এনামুল হক (গাজীপুর সংবাদ) এবং সাধারণ সম্পাদক পদে এম নজরুল ইসলাম (দেশ টিভি) নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ও সাংবাদিক শরীফ আহমেদ শামীম প্রেসক্লাব চত্বরে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. মাহফুজুল হক (দৈনিক জনসংবাদ), সহ-সভাপতি মো. আলমগীর হোসেন (দৈনিক মুক্ত বলাকা), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান (সাপ্তাহিক ভাওয়াল), সাংগঠনিক সম্পাদক মো. জানে এ আলম (সাপ্তাহিক ঘটনার আড়ালে), কোষাধ্যক্ষ মো. লাবীব উদ্দিন (অর্ধ-সাপ্তাহিক সুবানী), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান (ইনডিপেনডেন্ট টেলিভিশন), নির্বাহী সদস্য অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ), মুজিবুর রহমান (দৈনিক ইত্তেফাক), নজরুল ইসলাম বাদামী (নিউ নেশন), আব্দুর রহমান (বিটিভি), রুহুল আমিন (দৈনিক খবর), মো. হোসাইন ইমাম (দৈনিক মুক্ত বলাকা), সৈয়দ মোকছেদুল আলম লিটন (ভোরের ধ্বনি)।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক পদে মুক্তিযোদ্ধা সারওয়ার হোসেন এবং দফতর সম্পাদক পদে মো. সিরাজউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
এর আগে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বেলা ১টায়।
নির্বাচনে প্রেসক্লাবের ৫০ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৭টি পদের বিপরীতে ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আমিনুর ইসলাম/এএম/এমএস