ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৬ মার্চ ২০১৭

গাজীপুরে একটি ভবনের লিফটের জন্য তৈরি স্থানে পলেস্তারা করার সময় নিচে পড়ে মো. ফয়সাল (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কোনাবাড়ি এলাকার একটি ছয় তলা ভবনের লিফটের জন্য তৈরি স্থানে পলেস্তারার কাজ চলছিল। দুপুর ১২টার দিকে আনুমানিক চতুর্থ তলা পরিমাণ উচ্চতায় পলেস্তারা করার সময় হঠাৎ রশি ছিড়ে মাচা থেকে নিচে পড়ে যান ফয়সাল। এতে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. মোবারক হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি