ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দর্শনার্থীর হাত ছিড়ে নিয়ে গেল খাঁচার বাঘ

প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৫ এপ্রিল ২০১৫

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে এক দর্শনার্থীর হাত ছিড়ে নিয়েছে বাঘ। আহত দর্শনার্থী নাম অংকন (২৬)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দুপুরে সাফারি পার্কের টাইগার জোনে এ ঘটনা ঘটেছে।

বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা শিবু প্রশাদ ভট্টাচার্জ ও ফরেষ্টার কৃষ্ণ কমল মজুমদার জানান, মঙ্গলবার অংকন নামে এক যুবক সাফারি পার্কে বেড়াতে আসে। দুপুর দেড়টার দিকে সে পার্কের টাইগার এরিয়ার রেস্টুরেন্টের পাশের বাউন্ডারি ওয়ালের উপরে উঠে নেটের ফাঁক হাত বাড়িয়ে দূরে থাকা একটি বাঘকে ডাকতে থাকে। এসময় বাউন্ডারি ওয়ালের পাশে থাকা অপর একটি বাঘ অংকনের বাম হাত কামড়ে ধরে। টের পেয়ে তার আশপাশে থাকা অন্যান্য দর্শনার্থীরা তাকে টেনে ধেরে। এক পর্যায়ে তার বাম হাতটি কুনুই থেকে ছিড়ে নিয়ে বাঘ চলে যায়। পরে আশপাশের লোকজন আহত অংকনকে হাসপাতালে নিয়ে যায়।
        
এমএএস/আরআইপি