ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৬ মার্চ ২০১৭

কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেনানিবাসের টিপরা বাজার এলাকার ওষুধ মার্কেটের পেছনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই এলাকায় একটি ভবনের দেয়াল তৈরির জন্য ভেকু দিয়ে একটি ছোট পাহাড় কাটার সময় রাতে তিন শ্রমিক মাটি চাপা পড়েন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ।

ঘটনাস্থলে ছুটে যান সেনা ও পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা। পরে রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থল থেকে সুনামগঞ্জের শ্রমিক আশরাফুল (৩৪) এবং জেলার বুড়িচংয়ের তানিম ইকবালের (২৩) মরদেহ উদ্ধার করা হয়।

রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া।

তিনি জানান, সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া শ্রমিকের বক্তব্য অনুসারে মাটির নিচে তিনজনের চাপা পড়ার পর একজন বাঁচতে পারলেও অপর দুই শ্রমিক সেখানেই মারা যান।

মো. কামাল উদ্দিন/বিএ