কুমিল্লায় সমবায় মার্কেটে আগুন
কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকায় সমবায় মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে বাটার গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে কাজ কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ওই ভবনে সমবায় ব্যাংক, এনসিসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট, জীবন বীমাসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
কামাল উদ্দিন/এআরএ/পিআর