আড়াইহাজারে ডাকাতের মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে এক দুর্ধর্ষ ডাকাত মারা গেছে। রোববার সকালে ব্রাহ্মন্দী ইউনিয়ন থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ডাকাতের নাম রুবেল মিয়া (২৬)। তিনি উপজেলার ব্রাহ্মন্দী এলাকার দাউদ মিয়ার ছেলে।
আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গণপিটুনিতে নিহত ডাকাত রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরও জানান, শনিবার দিবাগত রাতে ব্রাহ্মন্দীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল রুবেলসহ সংঘবদ্ধ ডাকাত দলের আরও কয়েকজন। পরে এলাকার লোকজন টের পেয়ে ধাওয়া করে রুবেলকে গণপিটুনি দেয়। রোববার সকালে রুবেলের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এসএস/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন দুজনই
- ২ স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত, এলাকায় নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ৩ জুডিসিয়াল সার্ভিস ছেড়ে রাজনীতিতে এসে প্রথমবারেই মন্ত্রী দীপেন দেওয়ান
- ৪ স্মৃতিসৌধ যাচ্ছেন প্রধানমন্ত্রী-মন্ত্রীরা, নিরাপত্তার চাদরে পুরো এলাকা
- ৫ ঝালকাঠিতে বিএনপি নেতা চপল কারাগারে